নোয়াখালীর সোনাইমুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকেলে সোনাইমুড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন, পৌর বিএনপি'র আহবায়ক মোতাহের হোসেন মানিক। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল উদ্দিন সজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব দিদার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদুল আলম ফরহাদ, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা,পৌরসভা,কলেজ ও বিভিন্ন ইউনিয়ন,বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম