নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএসটিআই অনুমোদন ছাড়া ট্যাং,চানাচুরসহ অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন,বিএসটিআই পরিদর্শক মো.লুৎফুর রহমান।
এসময়ে সোনাইমুড়ী উপজেলার বাংলাবাজার মিশন ফাউন্ড্রী লি.কে বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাবার ট্যাং,আইস ললি,হারফিক,মশার কয়েলসহ খাদ্য ও কেমিক্যাল দ্রব্য উৎপাদন, প্যাকেজিং ও বিপননের জন্য ১লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার বগাদিয়ায় একটি চানাচুর কারখানায় অনুমোদন ব্যতীত এবং অপরিষ্কার অব্যবস্থাপনায় চানাচুর,বিস্কুট,ডাল ভাজা উৎপাদন করায় স্মৃতি ফুড প্রোডাক্ট লি.কে ৭হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন বলেন,এধরনের অব্যবস্থাপনায় খাদ্য উৎপাদন মানবদেহের জন্য মারাত্মক হুমকি।
বাচ্চাদের খাদ্য আইস ললি,চানাচুরসহ এধরনের খাদ্য খেলে মানুষের শরীরে রোগজীবাণু সংক্রমিত হতে পারে। তাই আমাদের উৎপাদন ও বিপননের ক্ষেত্রে সাবধান হওয়া উচিৎ। পাশাপাশি খাদ্য বাছাইয়ে সচেষ্ট হতে হবে সবাইকে। ২টি প্রতিষ্ঠানকেই আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এধরনের কাজ করলে শক্তভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম