বিলবোর্ড দিয়ে মুক্তি যুদ্ধ হয়নি, হয়েছে বঙ্গবন্ধুর ডাকে৷ তাই বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করেই রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন , বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি৷
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সুবর্ণচরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস৷ কাজেই জনসম্পৃক্ততা বাড়াতে হবে৷ মানুষকে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ প্রচার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তি যুদ্ধের চেতনার সরকার গঠন করার আহবান জানান৷
এসময় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনা ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সানা উল্যাহ বিকমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৫ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করীম চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত৷
জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের উদ্ভোদনকৃত সম্মলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট এটিএম মুহিব উল্যাহ, ডাক্তার আব্দুর রব ও এডভোকেট ওমরসহ জেলা, উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা৷
কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত কমিটির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীকে নির্বাচিত করতে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান৷
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম