শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেলা পরিষদ নির্বাচন 


আরিফ সবুজ- নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-28 11:58:15
নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেলা পরিষদ নির্বাচন 

নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন । 

এ কারণে আজ সোমবার শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচন করবেন।

একটি সূত্র জানায়, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জালাল উদ্দিন কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। একই চিত্র দেখা যায়, সোনাইমুড়ী উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে। সেখানেও ভোটারেরা নিরিবিলি পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করছেন। কেন্দ্রটিতে সকাল ৯টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ৪৭টি ভোট পড়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৪৬ জন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে তার উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারেরা উৎসাহ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, সকাল থেকে তিনি নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বেগমগঞ্জের জালাল উদ্দিন কলেজ কেন্দ্র এবং সোনাইমুড়ী উপজেলা পরিষদের কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটারেরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোথায় ও কোন সমস্যা চোখে পড়েনি। তবে প্রতিটি ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার বাইরে উৎসুক মানুষজনের ভীড় লক্ষ্য করা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম