শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


আরিফ সবুজ- নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-26 10:24:30
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ছবি: নিহত ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে নোয়াখালীর এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া (৪০) উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আনিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির মরহুম হেদায়েত উল্লাহ ভূঁইয়া ওরফে দনু মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম।

স্থানীয় ইউপি সদস্য সানাউল্লাহ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ২০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে আফ্রিকার কানন  শহরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করত। কিছুদিন আগে তিনি স্থানীয় ইন্ডিয়ার  ক্যারেলা প্রদেশের এক ব্যক্তির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেন। 

গত ২১ নভেম্বর রাসেল নিজ গাড়ী নিয়ে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপস শহরে পাওনা টাকা আদায় করতে গেলে ইন্ডিয়ান সন্ত্রাসীরা রাসেলকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ গাড়ীসহ জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী বিথী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আফ্রিকার পুলিশ নিখোঁজের ৩দিন পর একটি জঙ্গল থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার গভীর রাতে গাড়িসহ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ফখরুল ইসলাম ভূঁইয়া হিমেল জানান, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রাসেলকে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে জানা গেছে।

৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শাস্তি ও লাশ দ্রুত দেশে পাঠানোর জোর দাবী জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকালাবাসী।  

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম