শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

পুলিশের বাঁধা অতিক্রম করে নাটেশ্বরে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত


সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-20 20:24:15
পুলিশের বাঁধা অতিক্রম করে নাটেশ্বরে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে পুলিশি বাঁধা অতিক্রম করে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের দিঘীরযান বাজারে হাজারো নেতা-কর্মীর পদচারণায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম।

নাটেশ্বর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চলনায় উপস্থিত  ছিলেন, নাটেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন স্বপন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হান্নান সেন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান প্রিয় ও মাইনুল হাসান।

আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, নাটেশ্বর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী কাজী ফয়েজ আহমেদ, মাজহারুল ইসলাম সাকিব, বাপ্পি ও পারভেজসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম