শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীতে মামলাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-14 16:24:45
সোনাইমুড়ীতে মামলাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মামলাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী যুবলীগ নেতা মিজানুর রহমান। 

সোমবার সকাল ১০টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে আওয়ামী লীগের অন্যতম সংগঠন যুবলীগে সম্পৃক্ত হয়ে সমাজসেবায় কাজ করে যাচ্ছি। আমার পাশ্ববর্তী মুটুবি গ্রামের চিহ্নিত মামলাবাজ, মানব পাচারকারী চক্রের সদস্য জাকির হোসেন ও তার স্ত্রী তাজ নাহার আক্তার রেশমী ইতিপূর্বে আমাকে কুয়েত নেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা নেয়। 

দীর্ঘদিন ঘুরানোর পর বিদেশ নেওয়ার কথা বলে টাকা দিচ্ছে না। বিদেশের টাকা চাওয়ায় মামলাবাজ চক্রের সদস্য জাকির হোসেন ও তার স্ত্রী তাজ নাহার আক্তার রেশমিসহ অন্যান্যরা আমার কাছ থেকে নেয়া টাকা ফিরত না দিয়ে উল্টো বিজ্ঞ নোয়াখালী আদালতে মিথ্যা ও বানোয়াট ঘটনা লিখে আমাকে জড়িয়ে চার জনের বিরুদ্ধে পিটিশন নং-৪১ এ মামলা দায়ের করে। এই মামলা থেকে আমিসহ অন্যান্যরা জামিনে মুক্ত হলে বর্তমানে একই ভাবে মিথ্যা ও বানোয়াট ঘটনা লিখে সোনাইমুড়ী থানায় আমাকে সহ কয়েকজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করে।

এছাড়াও এই চক্রটির প্রধান জাকির হোসেনের বিরুদ্ধে একই এলাকার মোঃ সফিউল্লাহ নামের একজনকে পিটিয়ে হত্যা করাসহ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যা মামলা দিয়ে নিরীহ জনসাধারণকে হয়রানি, ভয় ভীতি প্রদর্শন ও মানব পাচারসহ নানা অভিযোগ বিস্তর তাদের বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ঘটনার নিন্দা জানিয়ে মামলাবাজ চক্রের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বজরা ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুন হোসেন কানু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল, ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম