শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

দেশের মন্দা অর্থনীতিকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চায় বিএনপি: নিজাম উদ্দিন জিটু


সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-11 19:46:15
দেশের মন্দা অর্থনীতিকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চায় বিএনপি: নিজাম উদ্দিন জিটু

দেশের মন্দা অর্থনীতিকে কাজে লাগিয়ে মিথ্যা আন্দোলনের মাধ্যমে সুবিধা নিতে চায় বিএনপি, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।

শুক্রবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগে তার নিজ বাসভবনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যোগদান করায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী আগামীর অর্থনীতি শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাজার সৃষ্টি করতে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘসহ বিশ্বের রোল মডেল এখন আমাদের বাংলাদেশ। কিছু দুষ্কৃতিকারী সবসময় ভালো কাজের বিরূপ মন্তব্য করে কোণঠাসা করতে উঠে পড়ে লেগে থাকে। তাদের কাছ থেকে সবসময় সতর্ক থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
আগামীতে সোনাইমুড়ী-চাটখীলের নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী নিজেই যোগ্য নেতা নির্বাচন করে দিবেন বলেও মনে করেন এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, চাটখীল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন বাদল, একাত্তর টিভির চাটখীল প্রতিনিধি কামরুল কাননসহ আরো অনেকে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম