নোয়াখালীর সোনাইমুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সোনাইমুড়ী উপজেলা প্রাঙ্গণে এ মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রযুক্তির পসরা সাজিয়ে নিত্য নতুন উদ্ভাবনী প্রদর্শন করেন আগত সওদাগররা।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, থানার ওসি হারুন অর রশীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার পারুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ মাষ্টার, গোলাম মাওলা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে অতিথিরা বিভিন্ন বিদ্যালয়ের ও সরকারি দপ্তরের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম