শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গাসহ আটক ৪


আরিফ সবুজ- নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-02 16:34:00
নোয়াখালীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গাসহ আটক ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৩০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নে নোয়াখালী টু ফেনী মহাসড়কের সুরের পুল এলাকায় হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৮) বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, কক্সবাজার ঠ্যাংখালি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৭০), একই ক্যাম্পের বাসিন্দা রুকিয়া বেগম (৫৫), বেগমগঞ্জ উপজেলার চৈতন্য বাড়ির আহসান উল্লাহর ছেলে জাবেদ হোসেন (৩০) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর এলাকার কানার বাড়ির মৃত মনসুর আহমদের ছেলে আবুল কালাম জহির ওরফে ল্যাংড়া জহির (৪৫)।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত একটার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চার মাদক কারবারিকে জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তার করে। পরে আটককৃত আসামিদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।  

এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিরা দীর্ঘদিন থেকে রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজার থেকে পাইকারিভাবে ইয়াবা ক্রয় করে এখানে এনে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করত।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।।    

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম