শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


আরিফ সবুজ- নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-02 13:10:30
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মরিয়ম বেগম মুক্তা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) সকাল দশটার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের এমদাদ আলী মুহুরী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী।  

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মুক্তা গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা তার মেয়েকে হত্যার অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।  

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আওলাদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম