শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীতে ৪১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


মোরশেদ আলম- সোনাইমুড়ী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-28 20:26:45
সোনাইমুড়ীতে ৪১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি হান্নান ও পলাশ পাশ্ববর্তী কুমিল্লা জেলার বাসিন্দা।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন খবরের ভিত্তিতে রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হান্নান ও পলাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম