মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুরে সোনাইমুড়ী পরিষদের বীরবিক্রম মোজাফফর আহমদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশীদ,উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের,সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার,
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার পারুল,বারগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল আলম বিএসসি,বজরা ইউপি চেয়ারম্যান মীরণ অর রশীদ,জয়াগ ইউপি চেয়ারম্যান পলাশ,নাটেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ খোকন,মহিলা আ.লীগ সভা নেত্রী লুবনা মারিয়াম সুবর্ণা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেন,শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন,সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন বলেন,মাদকের কারনে রাষ্ট্র,সমাজ,ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য সব পরিবারকে সচেতন হতে হবে। পারিবারিক দ্বন্দ্বে যেকোনো অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে কেউ যাতে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন,মাদক প্রতিরোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। থানা পুলিশের পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান নিয়মিত চলমান রয়েছে।
থানা অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশীদ বলেন,মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং এর তালিকা করা হচ্ছে। দূর্গা পূজাকে কেন্দ্র করে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হচ্ছে।