নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে চৌমুহনী ব্যবসায়ীদের সাথে নোয়াখালী জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উপজেলার চৌমুহনী ব্যাবসায়ী সমিতির অডিটোরিয়ামে সমিতির সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম।
এ সময় ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল এর সার্বিক সহযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব, বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি, হিন্দু -বৌদ্ধ -ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় কুমার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন,এর আগে পূজা মন্ডপগুলো ঘিরে যে সহিংসতা হয়েছে তার ক্ষতি কাটিয়ে সকল ধরনের বিবেদ ভুলে সম্প্রতির বাংলাদেশ গড়তে এক হয়ে কাজ করার আহবান জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম