শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দুদা গ্রেফতার


DhakaReport24.com || 2022-09-20 19:58:00
সোনাইমুড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দুদা গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে শীর্ষ মাদক ব্যাবসায়ী শাহাদাত হোসেন ওরফে দুদা (৩৫) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ২৮ বোতল বিদেশী মদ জব্দ করে র‍্যাব।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারাহিপুর টোকিও ব্রিকফিল্ড এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ শাহাদাত হোসেন দুদা সোনাইমুড়ী পৌর এলাকার ভানুয়াই  গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। জানা যায়, সে সোনাইমুড়ী থানার মামলা নং- ১৩, তারিখ- ১৬/০৪/২০২০ইং, ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। কিছুদিন আগে পৌরসভার পাপুয়া গ্রাম থেকে তার ১০ লক্ষ টাকার মাদক উদ্ধার করে থানা পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাহাদাত।

পরবর্তীতে প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে পাপুয়া গ্রামের ফল ব্যবসায়ী নিজামকে হত্যা চেষ্টা চালায় দুদা ও তার সহযোগিরা।

বিভিন্ন সূত্রে জানা যায়, বর্তমানে তার পরিচালিত মাদক ব্যবসার পরিমান প্রায় পাঁচ কোটি টাকার বেশি।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম