এসডিজি সপ্তাহ উপলক্ষে স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য ও বৈষম্য অবসানের দাবিতে নোয়াখালীতে জনসম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত তাদের বিনোদপুর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত জনসম্মিলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জামাল হোসেন বিশাদ, নাগরিক অধিকার জোট নেতা কামরুল আহসান, সুবর্ণচর উপজেলা নাগরিক জোট প্রতিনিধি আরিফ সবুজ, বিপ্লব ভৌমিক, শাহনাজ বেগমসহ নোয়াখালীর বিভিন্ন উপজেলার নানা শ্রেণী পেশার শতাধিক নাগরিক প্রতিনিধি।
নুর আলম সিদ্দিকী রনির সঞ্চালনায় জনসম্মিলনে নাগরিক প্রতিনিধিরা স্থায়ীত্বশীল উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রা অর্জন তথা খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য অবসানে নানা সমস্যা ও উত্তরণ-এ আলোচনা করা হয়।
এসডিজি এ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ 'র সহযোগিতায় সম্মিলনে নাগরিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি ও রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়নে স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। পরে নাগরিক প্রতিনিধিরা স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে নানা কর্ম পরিকল্পনা গ্রহণ করে এবং সেগুলো সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠার ভূমিকা শীর্ষক আলোচনা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম