শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে অর্থ ও সেলাইমেশিন বিতরণ


DhakaReport24.com || 2022-08-08 16:36:45
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে অর্থ ও সেলাইমেশিন বিতরণ

নোয়াখালী সোনাইমুড়ীতে যথাযথ মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রায় ৬ জনকে সেলাইমেশিন, ২জনকে বিশেষ আর্থিক অনুদান ও ৫জনকে চিত্রাঙ্কনের পুরষ্কার প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।উপজেলা সমাজসেবা অফিসার শান্তু রায়ের সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু,সহ-সভাপতি ভিপি মাহফুজুুর রহমান বাহার,যুগ্ম সম্পাদক মোঃ জসিমউদদীন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল,মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার পারুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

এসময় বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, নারীর সংগ্রামের চিরন্তন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন বঙ্গবন্ধুর সহধর্মিণী। যার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু বাঙ্গালীর জন্য সংগ্রাম করতে উদ্বুদ্ধ হয়।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম