শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ী বাজারে উচ্ছেদ অভিযান


সোনাইমুড়ী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-07-31 23:29:30
সোনাইমুড়ী বাজারে উচ্ছেদ অভিযান

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে অবৈধভাবে দখলকৃত দোকানপাট উচ্ছেদ অভিযান করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন ও সোনাইমুড়ী থানা ওসি হারুন অর রশীদ। 
রবিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সোনাইমুড়ী বাজার বণিক সমিতির কতৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান অনুষ্ঠিত হয়।
এসময় সোনাইমুড়ী পশ্চিম বাজারে সাব-রেজিস্ট্রি অফিসের সামনের সড়কের পাশে অবৈধভাবে দখলকৃত বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়।
এসময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী ইসমাইল হোসেন জানান, সড়কের শৃঙ্খলা ফেরাতে ও জনগণের দুর্ভোগ কমাতে এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামী ১০ই আগষ্ট বাজারের ব্যবসায়ীদের নিয়ে বসবো তারপর ক্রমান্বয়ে মাছ বাজারসহ বাজারের প্রতিটি অলিগলিকে আমরা দখলমুক্ত করবো।

অপর এক প্রশ্নের জবাবে সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ জানান,উচ্ছেদ অভিযানে কোনো উপরমহলের চাপ নেই উল্টো দখলমুক্ত করতে চাপ আছে উপরমহল থেকে। উপজেলা নির্বাহীসহ এ অভিযান অব্যাহত রাখতে পুলিশ সহায়তা করবে।

তবে ব্যবসায়ীরা জানান,কোনো রকম পূর্বাভাস ছাড়া হঠাৎ উচ্ছেদের ফলে তাদের ফলমূল ও জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এতে তারা বড় ধরনের লোকসানে পড়বে।

সোনাইমুড়ী বাজার বণিক সমিতি সাংগঠনিক সম্পাদক বেলাল ভূঁইয়া জানান, জনগণের দুর্ভোগ কমাতে এ অভিযান পরিচালনার জন্য আমরা বণিক সমিতি থেকে অনেকদিন ধরেই বলে আসছিলাম। আজকের অভিযান আশা করি সবাইকে ভবিষ্যতে সচেতন করবে। সবসময় তদারকি করার জন্য প্রশাসনকের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম