নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী আশ্রম ট্রাস্ট এর স্বজন এবং শুভানুধ্যায়ীদের সৌজন্যে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে ও সিও রাহা নব কুমারের সঞ্চলনায় অতিথি ছিলেন,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম,ভারতের অথরস ক্লাব ওয়াল্ড ওয়াইড (ওসিইও) এর চেয়ারম্যান ড.দীপঙ্কর রায়,কনসুল্যাট অব চিলি(ঢাকা) অনারারী কনসাল আসিফ এ চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,থানার ওসি হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন।
এসময় উপস্থিত ছিলেন,গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব কৃষ্ণদাস গুপ্ত,চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী,নোয়াখালী জেলা আ"লীগ সদস্য আবু সায়েম,আহসান হাবিব সমির,খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,উপজেলা আ"লীগ যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ট্রাস্টের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের হাতে মহাত্মা গান্ধীর স্মৃতি চিত্র তুলে দেন ভারতের অথরস ক্লাব ওয়াল্ড ওয়াইড (ওসিইও) এর চেয়ারম্যান ড.দীপঙ্কর রায়। আগে গান্ধী আশ্রমের পাশে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ।