শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার


DhakaReport24.com || 2022-07-28 16:51:00
  নোয়াখালীতে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ফাইল ছবি।

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত, তৌহিদুল ইসলাম (৪৩) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরেকাট গ্রামের আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত জহিরুল ইসলাম স্বপনের বসত ঘরে  নাফিস ইকবাল নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক করে মারধর করেন। 

এমন সংবাদে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাফিস ইকবাল (১৬) কে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সাবেক চেয়ারম্যান কর্তৃক তাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়েছে। ভিকটিমের দেওয়া তথ্য মতে চাটখিল থানা পুলিশ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। অস্ত্র দিয়ে তার ভাতিজা নাফিস ইকবালকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

চাটখিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম