মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সুবর্ণচরে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ


DhakaReport24.com || 2022-06-29 18:06:15
সুবর্ণচরে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

নোয়াখালী সুবর্ণচরে ১৭'শ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সকালে (২৯জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধান আলোচক হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ৷ 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,  সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান, উপসহকারি কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

পরে অতিথিরা ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ১৭০০ কৃষকের মাঝে বিতরণ করেন। এছাড়াও ২১ জন কৃষকের মাঝে ভার্মিকম্পোস্ট সেপারেটর ও ফুট পাম্প মেশিন করে অতিথিরা।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম