নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের ৩ঘন্টা পর পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. মিরাজ (১৪) । সে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহিদ মিলনের ছেলে। মিরাজ হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টার দিকে নিহত মিরাজের মরদেহ উপজেরার চরহাজারী ইউনিয়নের হাজী আনোয়ারের পুকুর থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, মিরাজ মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়তে বের হয় মিরাজ। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। পরে রাত ৯টার দিকে মসজিদ পাশের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) রাসেদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম