মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

পদ্মা সেতু নিয়ে বাজে মন্তব্যে বিএনপি নেতা আটক


DhakaReport24.com || 2022-06-27 23:05:00
পদ্মা সেতু নিয়ে বাজে মন্তব্যে বিএনপি নেতা আটক

পদ্মা সেতু নিয়ে খারাপ মন্তব্য করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪২) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। 
আজ সোমবার (২৭ জুন) রাতে তাকে আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার জানান, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন একটি নিউজ পোর্টালে 'পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না' এ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়।


নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ওই পোর্টাল। সেখানে খারাপ মন্তব্য করেন বিএনপির ইউনিয়ন পর্যায়ের ওই নেতা। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হয়।

সোমবার রাতে বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম