মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা


DhakaReport24.com || 2022-06-26 19:20:45
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা

'মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি' শ্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার (২৬জুন) বিকেলে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম৷ 

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা'র সভাপতিত্ব এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন্নবীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাওসার আহমেদ, উপজেলা মুক্তিযুদ্ধার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোবারক উল্যাহ, চরজব্বার থানার পুলিশ কর্মকর্তা এসআই নুর হোসেন, উপজেলা ইন্সট্রাক্টর আবদুল মতিন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুন্নবী৷ 

এছাড়াও উপজেলায় কর্মরত  সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ 

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম