মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

 নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


DhakaReport24.com || 2022-06-23 16:12:45
 নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তার পেঁচিয়ে তোফায়েল আহম্মেদ  রিপন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 নিহত রিপন স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও বীজবাগ ইউপির মধ্য বিজবাগ গ্রামের বাকের চেয়ারম্যানের পুরাতন বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে। বৃহষ্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, সকাল সাড়ে ১১টার ফকিরহাটে অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে স্পর্শে তোফায়েল আহম্মেদ রিপন আহত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম