মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : নোয়াখালী

 সহপাঠীদের বিক্ষোভে কিশোরীর বিবাহ বন্ধ  


DhakaReport24.com || 2022-06-22 20:46:45
 সহপাঠীদের বিক্ষোভে কিশোরীর বিবাহ বন্ধ  

নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর (১৩) স্কুলের সহপাঠীদের বিক্ষোভে তার বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা। তিনি বলেন,বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল পতাকা হাতে ওই কিশোরীর বাল্য বিবাহ বন্ধের দাবিতে তার বাড়িতে বিক্ষোভ করে।

ইউএনও আরো জানায়, এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বরের পক্ষকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না, এই মর্মে মুচলেকা দেন তাঁর পরিবার।

এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন,মানুষ আরও সচেতন হলে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। একই সঙ্গে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার অনুরোধ করেন তিনি।  

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম