নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্যাহর ছেলে খায়রুল ইসলাম আজাদ(৩৫)। অপরজন একই গ্রামের মো. শাহজাহানের ছেলে মো.সাজিদ হোসেন পয়েল (২৯)।
মঙ্গলবার (২১ জুন) রাত পৌনে নয়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। এসময় তাদের হেফাজত থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩শত টাকা জব্দ করা হয়।
এ পুলিশ কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে চরজব্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় বুধবার সকালে তাদেরকে আটক দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম