মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার আর নেই


DhakaReport24.com || 2022-06-21 10:41:30
নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার  আর নেই

নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মো. রফিকুল আনোয়ার (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।


সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।
   
মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নিহতের বড় ছেলে আশরাফুল।  পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মরহুমের প্রথম জানাজা শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। নোয়াখালী বিভাগ আন্দোলনে তিনি  সক্রিয় ভূমিকা পালন করেন। 


তাঁর মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষা তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।  


 মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান,সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল,বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক প্রমুখ৷ 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম