নোয়াখালী জেলার মাইজদী কোর্ট এলাকায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মূলত তরুণ ও যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। শনিবার বিকেলে কাসেম উকিলের বাড়ির পাশের মাঠে ফুটবল টুর্নামেন্ট শুরু হয় ।
প্রথম দিনে দুইটি খেলার আয়োজন করা হয় । এক দলে ছয়জন করে খেলোয়ার রয়েছেন।
'লক্ষীনারায়নপুর ক্রিড়া সংস্থা' বনাম 'সেভেন স্টারের' মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হয় । খেলায় 'সেভেন স্টার' ১-০ গোলে জয় লাভ করে । পরের খেলায় অংশগ্রহন করেন
'আমরাই পারবো' বনাম 'ক্রিড়া শক্তি ক্রিড়াই বল' । এতে 'ক্রিড়া শক্তি ক্রিড়াই বল' ১-০ গোলে জয় লাভ করে ।
এই টুর্নামেন্টের আয়োজককারী সাইফুল ইসলাম বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল খেলায় আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। তাই, ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। এছাড়া বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।তাই আমাদের এই আয়োজন ।
এদিকে 'আমরাই পারবো' দলের অধিনায়ক মো: ফারুখ জানান, আমি প্রথমে আয়োজকদের ধন্যবাদ দিতে চাই এমন একটি খেলার আয়োজন করার জন্য। খেলাধুলার মাধ্যেমে সবার মন ভালো থাকে । আর এমন একটি খেলার মাধ্যেমে আমাদের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে ।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম