সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবদে ঠিকাদারের বিচার ও লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বার ইউনিয়নের এলাকাবাসী ও সচেতন যুবসমাজ একটি সংগঠন৷আজ (১৮জুন) উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার এলাকায় এ মানববন্ধন করে সংগঠনটি৷
মানববন্ধনে বক্তারা বলেন, সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের পরিষ্কার বাজার থেকে সিদ্দিক মার্কেট, চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার থেকে পূর্বচরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার এবং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজার থেকে যে সড়ক গুলো সংস্কার করা হচ্ছে তা নিম্নমানের ইট, বালি এবং পুরোনো খোয়া মিশিয়ে করা হচ্ছে। যার কারণে বছর না ঘুরতেই সড়কের কারপিড়িং উঠে পুরোনো চেহারায় ফিরে যায় এ সড়ক গুলোর।
তারা আরও বলেন, সরকার শতভাগ টেকসই উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট দেয়ার পরেও দুর্নীতিবাজ ঠিকাদারগণ সরকারের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করতে সড়কে অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে সচেতনমহল প্রতিবাদ করলে নির্মাণকারী ঠিকাদারগণ তাদেরকে চাঁদাবাজীর মামলা দিয়ে আটক করার হুমকি দেয়।
কিন্তু দুর্নীতির সাথে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে পূনরায় কাজ শুরু করে এ ঠিকাদারী প্রতিষ্ঠান। এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবী ও ঠিকাদারদের লাইসেন্স বাতিল এবং সহকারি ইঞ্জিনিয়ার মাজেদুল বারীর অপসারণ দাবী করেন এলাকাবাসী।
জানা গেছে, সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান গুলো হলো- মিজান এন্টার প্রাইজ, মা এন্টার প্রাইজ ও মোস্তাফা এন্ড সন্স৷
মানববন্ধন থেকে বক্তারা প্রতিষ্ঠান গুলোর দ্রুত লাইসেন্স বাতিল এবং সহকারী ঠিকাদার কামরুল, ঠিকাদার গিয়াস উদ্দিন, সাব- কন্টাক্টর আব্দুল মালেক ও উপজেলা উপ-সহকারী ইঞ্জিনিয়ার সাজেদুল বারীকে অপসারণ করার জোর দাবী জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম