চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যা দাঁড়ায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা।
এদিকে গত বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে ১৪ দশমিক ১০ শতাংশ প্রবাসী আয় বেড়েছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৩ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম