মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

মোবাইল থাকায় ভোট কেন্দ্র থেকে আটক ২


DhakaReport24.com || 2022-06-15 10:26:30
মোবাইল থাকায় ভোট কেন্দ্র থেকে আটক ২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করায় দুই যুবককে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন সুবর্ণচর উপজেলার সেন্টার বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে মো.সোহেল (২২) এবং একই উপজেলার ইসলামপুর এলাকার ইউসুফের ছেলে রুবেল (২৩)।

বুধবার (১৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদের সমর্থক বলে জানান উপ-পুলিশ পরিদর্শক মাইন উদ্দিন।তিনি বলেন,দুই যুবক সকাল ৭টার দিকে হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় উঠে ঘুরাফেরা করছিলেন।তাদের সঙ্গে মুঠোফোন ছিলো। এসময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে।তাদেরকে  চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া  হবে।


ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম