মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে মাদকসহ গ্রেপ্তার ৩


DhakaReport24.com || 2022-06-13 17:01:00
নোয়াখালীতে মাদকসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ফজলে এলাহি প্রকাশ, ইকরাম আহম্মদ আকমল ও বাবুল ভাসানী নামের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০পিস ইয়াবা ও ৫০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

সোমবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনি এলাকার দেওয়ান আলীর বাড়ির আবুল খায়ের পেয়ারুর ছেলে ফজলে এলাহি, একই এলাকার মিজান মিয়ার বাড়ির ফরহাদ চৌধুরীর ছেলে ইকরাম আহম্মদ এবং সোনাপুর ওহাব কলোনির গাজী আলমের ছেলে বাবুল ভাসানী। 

পুলিশ জানায়, রোববার রাতে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার উত্তর ফকিরপুর এলাকার ডাক্তার বাড়ির সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ জেদনী ও ইকরামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পুলিশের আরেকটি দল সোনাপুরের ওহাব কলোনিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবুলকে গ্রেপ্তার করা হয়। 


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫জন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম