মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে চারলেন সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন


DhakaReport24.com || 2022-06-12 14:41:45
নোয়াখালীতে চারলেন সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত চারলেন সড়ক উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন ও জনভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর উদ্দ্যেগে মাইজদী টাউনহল মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার  
মানুষ অংশগ্রহণ করেন।

নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এড. কাউছার নিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া, তারেকশ্বর দেবনাথ নান্টু, নোবিপ্রবির ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, উন্নয়ন সংগঠন এসো গড়ির প্রধান সমন্বয়ক আবদুল আউয়াল, এড. আজিজুল হক বকসি এবং ’আমরা নোয়াখালীর’ প্রধান সমন্বয়ক ওয়াজেদ মোহনসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, প্রায় ১৩শ কোটি টাকা ব্যয়ে চারলেন সড়কের উন্নয়ন কাজ চলছে গত ছয় বছর ধরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে দীর্ঘ ছয়টি বছর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।কাজ ধীরগতির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে প্রাণ গেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। সড়কের অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি, গ্যাস ও পানির পাইপলাইন অপসারণ করা হয়নি। এছাড়া বরাদ্দকৃত অর্থ লোপাটে সংশ্লিষ্ট দপ্তর, রাজনৈতিক নেতা ও ঠিকাদারদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন তারা।

সরকারের উন্নয়ন কাজকে বিতর্কিত করার জন্য এই প্রকল্প একাধিকবার বর্ধিত করা হয়। একই সাথে কয়েকটি ধাপে বাড়ানো হয় প্রকল্পের ব্যয়। কিন্ত তার সুফল পাচ্ছেন না জনগণ। যে কাজ শেষ হবার কথা ২০২০ সালের জুন মাসে। সে কাজ চলতি বছের জুনেও শেষ হয়নি। দ্রুততম সময়ের মধ্যে চারলেন সড়কের কাজ সমাপ্ত না করা হলে সড়ক ভবন ঘেরাও করবেন বলে জানান তারা। 
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম