মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

কোম্পানীগঞ্জে মসজিদের ওজুখানায় মুসল্লির মৃত্যু


DhakaReport24.com || 2022-05-10 13:20:15
কোম্পানীগঞ্জে মসজিদের ওজুখানায় মুসল্লির মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদে নামাজ পড়তে ওজুখানায় ওজু করতে গিয়ে আমিন উল্লাহ নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।  মৃত আমিন উল্লাহ (৬৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের চরফকিরা গ্রামের আনিছ কোম্পানী বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে।

সোমবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান রজ্জবপুর জামে মসজিদে এশার নামাজের সময় ওজু করতে গিয়ে আকস্মিক ওজুখানায় মাথা ঘুরে পড়ে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের আব্দুল আজিজ ক্বারী সমাজের সভাপতি আনিছ কোম্পানী।


স্থানীয় সূত্রে  জানা যায়, প্রতিদিনের ন্যায় আমিন উল্লাহ মসজিদে জামাতের সহিত এশার নামাজ আদায় করে। জামাত শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মসজিদরে ওজু খানায় তিনি মাথা ঘুরে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম