মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা


DhakaReport24.com || 2022-05-09 12:41:30
অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত গৃহবধূ শিরিন আক্তার (২২) উপজেলার জাহাজমারা ইউনিয়নের কেন্জখালী গ্রামের সহিদুলের স্ত্রী এবং ওই গ্রামের বাহার উদ্দিনের মেয়ে। গতকাল রোববার বিকাল ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাবার বাড়িতে আত্মহত্যা করে ওই গৃহবধূ।      

এসআই মাসুদ আলম ও স্থানীয়রা জানায়, ৮ বছর আগে ঢাকা মানিকগঞ্জের সিংগাইর এলাকার দিনমজুর সহিদুলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শিরিনের। দুই সন্তানের জননী শিরিন বিয়ের পর থেকে বাবার বাড়িতে থাকত। তাদের অভাবের সংসার। তাঁর স্বামী চট্রগ্রামের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে।

কয়েক দিন আগে স্বামীর কাছে মুঠোফোনে সংসারের খরচের টাকা চায় শিরিন। তখন স্বামী তাকে জানায় আমার কাছে টাকা নেই। দুই দিন পরে টাকা দেব। একপর্যায়ে অভাবের তাড়নায় রাগের বসবতি হয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে বাড়ির লোকজন একা ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছোট দুই শিশুকে কাঁদতে দেখে ঘরে গিয়ে দেখে শিরিনের মরদেহ ঝুলছে।  

হাতিয়ার জাহাজমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম