মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মা-ছেলের মৃত্যু


DhakaReport24.com || 2022-04-22 12:11:15
সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মা-ছেলের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার শিশু নিহত। নিহতরা হলেন– উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম ও তিন বছরের ছেলে ইয়াছিন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে উপজেলার পূর্বচরবাটার কালা মসজিদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার পর কহিনুর তার ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়ি যান। বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাগানে কহিনুর ও তার ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দেখতে পান বিদ্যুতের তারে জড়িয়ে আছে মা-ছেলে।

স্থানীয়রা চরজব্বার থানায় খবর দিলে পুলিশ এসে স্থানীয় ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। রাতে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুতের সুবর্ণচর কার্যালয়ের ডিজিএম সফিউল হক জাহাঙ্গীর বলেন, বুধবার রাতে ঝড়ে  বিভিন্ন জায়গায় গাছের ঢাল পড়ে তার ছিঁড়ে যায়। রাত থেকে বিভিন্ন স্থানে কাজ করেছে তারা। 

কিন্তু পূর্ব চরবাটায় তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। চরজব্বার থানার ওসি মা ও শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম