নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) রাতে উপজেলার গাংচিল বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. তারেক রহমান (২৪) উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।
শনিবার (২৬ মার্চ) তারেক রহমান আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভাবিকে ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ২০২১ সালের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় তারেক রহমানকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি গ্রেফতার এড়াতে বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। পরে গত বুধবার (২৩ মার্চ) মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম