নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামীর ওপর অভিমান করে নূর জাহান বেগম (৩৬) নামে এক গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। নিহত নূর জাহান উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়ির কামাল উদ্দিনের স্ত্রী।
শনিবার (১৯ মার্চ) সকালের দিকে উপজেলার হীরাপুর গ্রামের জহি উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামালের সঙ্গে বেশ কয়েক বছর আগে পারিবারিকভাবে নূর জাহানের বিয়ে হয়। কিছুদিন আগে কামাল প্রথম স্ত্রীর অগোচরে আরেক বিয়ে করে। এতে করে তাদের পারিবারিক জীবনে কলহ দেখা দেয়। একপর্যায়ে নূর জাহান শনিবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বিষ খেয়ে আত্মহত্যা করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, স্বামী আরেক বিয়ে করায় পরিবারের সদস্যদের অজান্তে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম