সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

বাড়ি থেকে ডেকে এনে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম


DhakaReport24.com || 2022-04-26 04:08:45
বাড়ি থেকে ডেকে এনে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রবিন হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পশ্চিম সাগরদীর বাড়ি থেকে ডেকে এনে তাকে কোপানো হয়।
রবিন উপজেলার বামনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও দলীয় সূত্র জানায়, বামনীর পশ্চিম সাগরদী গ্রামের কালভার্ট এলাকায় সম্প্রতি আশপাশের তরুণরা আড্ডা দেয়। এখানে এসে কিছু তরুণ নেশা করে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে রবিনের সঙ্গে কয়েক তরুণের কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯টার দিকে কথাকাটির ঘটনা সমাধানের কথা বলে রবিনকে বাড়ি থেকে ডেকে আনা হয়। একপর্যায়ে বামনী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শান্ত’র নেতৃত্বে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউছার হোসেন জানিয়েছেন, বাড়ি থেকে ডেকে এনে ছাত্রদলের শান্তর নেতৃত্বে যুবলীগ নেতা রবিনকে কোপানো হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি সংসদ সদস্যসহ দলের নেতাদের জানানো হয়েছে।

ঘটনার পর থেকে ছাত্রদল নেতা শান্তর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

খবর পেয়ে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আহত রবিনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তর নেতৃত্বে হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম