রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

নিখোঁজের ১৮ ঘন্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2026-05-30
নিখোঁজের ১৮ ঘন্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে আসা ডুবুরি দল ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শিহাব (১৭) চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।

এর আগে, শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে নদীতে সাতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যান শিহাব। 

এরপর দীর্ঘ অনুসন্ধান শেষে আজ সকালে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম