ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের সেন্টু চৌধুরীর এক মাত্র ছেলে মোঃ সাইমন (৬) নামের শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে, সেন্টু চৌধুরী দম্পতি জিনদপুর ইউনিয়ন এর জিনদপুরে শুভা মাস্টার এর বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সাইমন, বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা এর পর বিভিন্ন যায়গায় মাইকিং করে ও কোন খোঁজ পাইনি তারা, পরে আজ সকালে পাশের একটি পুকুরে একটি জুতা বাসতে দেখে পুকুরে নেমে খোঁজ করে তার মর দেহ উদ্ধার করা হয়।
শিশু সাইমনের মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,, এ সময় কান্নারত অবস্থায় বিলাপ করেছেন শিশু সাইমনের মা, তিনি বলেন বিয়ের ১৪ বছর পর শিশু সাইমন তাদের ঘর আলো করে এসেছে আজ আবার আমার ঘর অন্ধকার হয়ে গেছে আমি কিভাবে থাকবো আমার বাবা কে ছাড়া, সেন্টু চৌধুরীর দম্পতির এক মাত্র সন্তান ছিলো সাইমন বলে জানান পরিবারের সদস্যরা।
কোন অভিযোগ না থাকায়, শিশু সাইমন কে তার নিজ বাড়ি ইব্রাহিমপুর ইউনিয়ন এর জাফর পুর গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা শেষ করে দাফন করা হবে বলে জানান আত্মীয় স্বজনরা