চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে মাটিবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই একটি নৌযানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।।
সদর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ জানিয়েছেন,সোমবার সকালে উপজেলার মোমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের সবাই ট্রলারের যাত্রী ছিলেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, “ট্রলারটি ইটভাটার মাটি বহন করছিল। বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের পরপরই ট্রলারটি ডুবে যায়। এতে ১১ জন যাত্রী ছিলেন। ছয়জন সাঁতরে তীরে উঠতে পারেন। পাঁচজন নিখোঁজ হন।
এর মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে নৌ-পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে বলেও জানান ওসি।
ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মর্কতা।