শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামন্ট পুরস্কার বিতরণ


DhakaReport24.com || 2022-07-03 21:03:30
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামন্ট পুরস্কার বিতরণ

হাইমচর উপজেলায় উপজেলা শিক্ষা অফিস আয়োজনে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

৩ জুলাই রবিবার   বেলা ১টায় হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ পূর্বে উপজেলা শিক্ষা অফিসার এজেএম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নিশেষ নারায়ণ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলি জনি,  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, শিক্ষক নেতা ও ৭ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইকবাল হোসেন।

খেলা শেষে অতিথিবৃন্দ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি  সহ খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।


ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম