শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু


DhakaReport24.com || 2022-05-04 18:08:15
বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের হঠাৎ মৃত্যুর শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন মেঝো ভাই।

আজ বুধবার (৪ মে) সকাল সাড়ে ৮টায় ফরিদগঞ্জ পৌরসভার ওয়াপদার দক্ষিণ পাশে ডা. ওয়ালীউল্লাহর বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে চলছে শোকের মাতম। মৃত দুই ভাই হলেন- ওয়ালীউল্লাহ বাড়ির মৃত বিল্লাল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও সোহেল রানা (২৪)। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে তাদের মা জেসমিন আক্তার শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। হঠাৎ করে তার সন্তানদের মৃত্যু হওয়ায় তাকে সান্ত্বনা দিতে ছুটে আসেন এলাকার অনেকেই।

নিহতদের ছোট ভাই আরিফ হোসেন জানান, সকলে বৃষ্টির মধ্যে তার বড় ভাই রুবেল হোসেন বাড়ির পুকুরপাড়ে উজানের কৈই মাছ ধরতে যান। দুই ঘণ্টা পরও রুবেল ঘরে ফিরে না আসায় সোহেল রানাও সেখানে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক ভাই সোহেল হোসেন (২৪) বাড়ির সামনে ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। 

স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ পৌরসভায় হঠাৎ করে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে স্বজনদের বাইরে আশপাশের লোকজনও শোকার্ত হয়ে পড়েন। এতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা ধারণা করছেন বর্জ্যপাতের কারণে বড় ভাই রুবেলের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে তার শরীরে বর্জ্যপাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুটি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কি কারণে রুবেলের মৃত্যু হয়েছে তা জানার জন্য তার লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং সোহেলের লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মৃত দুজনের শরীরের কোথাও জখম কিংবা আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে রুবেল মরদেহের ময়নাতদন্ত করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম