শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

নিজ বাসায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-04-16 11:42:30
নিজ বাসায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে ফরিদ ভূঁইয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাউনিয়া গ্রামে বসতঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফরিদ একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, বাড়িতে একাই বসবাস করতেন নিহত ফরিদ ভূঁইয়া। রাত ১০টার দিকে বাড়ির লোকজন ফরিদ ভূঁইয়ার কোনো খোঁজ না পেয়ে তার বসতঘরে যান। এসময় খোলা জানালা দিয়ে দেখেন বিছানার ওপর তার গলাকাটা লাশ পড়ে আছে। পরে ঘটনাটি পুলিশে জানানো হয়।

নিহতের বড়বোন জেসমিন আক্তার জানান, দুই ভাই, দুই বোনের মধ্যে ফরিদ ভূঁইয়া ছিলেন সবার ছোট। তার বাবা ও মা অনেক আগেই মারা গেছেন। দুই বোনের বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতেই থাকেন তারা। আর ফরিদ ভূঁইয়ার বড়ভাই দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন।

তিনি আরও জানান, আমার ভাইয়ের সঙ্গে কারও বিরোধ ছিল না। যারাই তার ভাইকে হত্যা করেছে তাদের খুঁজে বের করার দাবি জানান তিনি।

স্থানীয়রা জানায়, নিরব স্বভাবের ছিলেন ফরিদ ভূঁইয়া। তার সঙ্গে কারো বিরোধও চোখে পড়েনি তাদের।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বোঝা যাবে কীভাবে হত্যাটি সংঘটিত হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম