শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

চাঁদপুর বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ 


চাঁদপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-11 20:49:45
চাঁদপুর বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ 

চাঁদপুরে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। 

সোমবার বিকালে শহরের জেএম সেনগুপ্ত রোডে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। সমাবেশে সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স‌লিম উল্ল্যাহ সে‌লিম ব‌লেন, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে শেখ ফ‌রিদ আহমেদ মা‌নিককে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলা জজ শেখ হা‌সিনার ফরমায়েসী নির্দেশে জা‌মিন নামঞ্জুর করে তাকে জেলহাজ‌তে প্রেরণ করেছেন।

তিনি আরও বলেন, প্রশাসনকে বল‌তে চাই, শেখ হা‌সিনা আমাদের প্রধানমন্ত্রী না। রাজপ‌থের আন্দোলনকে দাবিয়ে রেখে তি‌নি জনগণের প্রধানমন্ত্রী হতে পারেন না। যত‌দিন শেখ ফরিদ আহমেদ মা‌নিকের মু‌ক্তি না হবে ততদিন রাজপ‌থে লাগাতার আন্দোলন চলবে। আগামী ১৫ ও ১৭ এ‌প্রিল আমাদের কর্মসূ‌চি থাকবে। রাজপথে মশাল মি‌ছিল করা হবে, আন্দোলনের মাধ্যমে জননেতাকে জনতার মাঝে ফিরিয়ে আনা হবে।

এসময় জেলা বিএনপি নেতা মাহাবুবুল আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনীর চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, জাহাঙ্গীর হোসেন খান, আফজাল হোসেন, শরীফ উদ্দিন পলাশ, মানিকুর রহমান মানিক, নূরুল আমিন আকাশ, ফয়সাল গাজী বাহার, হযরত আলী, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, ঈমান হোসেন গাজী, ইসমাঈল হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম