শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চাঁদপুর

সৌদির সাথে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামে রোজা শুরু 


DhakaReport24.com || 2022-04-02 08:28:15
সৌদির সাথে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামে রোজা শুরু 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। 

গতকাল রাতে সে এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন। আজ (২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন করছেন।

জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা বিগত ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান করেছেন। এছাড়া তারা দুটি ঈদও তাদের সাথে মিল রেখে পালন করছেন।

উল্লেখ্য, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ছাড়াও মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে এই নিয়মে পবিত্র রমজান শুরু হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম