কোস্টগার্ড অভিযান চালিয়ে ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ করেছে।
চাঁদপুরে হরিণা ফেরীঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ বিষাক্ত চিংড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরি ঘাট ও শরীয়তপুর আলু বাজার ফেরি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একাধিক চট্টগ্রামগামী বাসের মধ্যে তল্লাশি করে প্রায় ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বলেন, জব্দকৃত বিষাক্ত জেলি মেশানো চিংড়ি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ানের উপস্থিতিতে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম