কাশিমপুরের মোজারমিল মিল সানসিটি এলাকা থেকে ডাকাতি করা ১৪ টি গরুসহ ৪১টি গরু উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গত ১৮ ফেব্রুয়ারী ছাদেক মিয়া(৫৮) নামে এক গরুর বেপারী হাট থেকে ক্রয়কৃত ১৪টি গরু ট্রাকে করে বাড়ীতে ফিরছিল।
রাত ১টার দিকে কাশিমপুরের মোজারমিল এলাকায় পৌছালে মাইক্রোবাস যোগে আসা অজ্ঞাতনামা ৭/৮জন যুবক ট্রাক থামিয়ে তার নিয়ন্ত্রন নেয় এবং গরুর মালিক ছাদেক(৫৮) ও তার ছেলে রাকিব (২২) কে চোখ ও হাত-পা বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ট্রাকের ড্রাইভার গরু নিয়ে অন্যত্র চলে যায়।
কাশিমপুর থানায় একটি মামলা হলে কাশিমপুর থানা পুলিশ জিরানী বাজার হতে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি ২৭ ফেব্রুয়ারী (ঢাকা-মেট্রো: ড-১২-২৮৯৯) উদ্ধার করে এবং সুমন নামে একসহযোগীকে আটক করে।
পরবর্তীতে সুমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আশুলিয়া থানাধীন দক্ষিন নাল্লাপাল্লা গ্রামে " সাদিয়া ডেইরী ফার্ম" নামে তার একটি গরুর খামার আছে বলে জানায়। পরে ঐ খামারে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ডাকাতি করা ৪ টি গাভী, ২ টি বকনা বাছুর, ৩৫ টি ষাঁড়সহ সর্বমোট ৪১ টি গবাদি পশু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইশানা গ্রামের মৃত পানু বাদ্যকর ও চানু দাসীর ছেলে মরন দাস ওরফে সুমনের তথ্যমতে ২৮ ফেব্রুয়ারী রাতে আশুলিয়া, কালিয়াকৈর ও জিরানী বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার ৫ সহকারীকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।
সুমন আশুলিয়া থানাধীন আমিরুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে গোপনে ডাকাতি করে আসছিল।
রংপুরের আসাদুজ্জামান বাবু(৩০), মানিকগঞ্জের শহিদুলইসলাম (৪০), বগুড়ার আব্দুল মালেক (৪০), টাঙ্গাইলের দূর্জয় রাজবংশী জাইল্লা (২৮), এবং আশুলিয়ার আল-আমীন(২৯) কে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি জাকির হাসান ১ মার্চ ( সোমবার) এক প্রেসব্রিফিং এ তথ্য জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম